আজ ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল কতর্ৃপক্ষ ও শিক্ষকদের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫ শিক্ষার্থী-সহ ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৮ শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক ও শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, কবি আফজাল হোসাইন মিয়াজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল সহকারী প্রধান শিক্ষক খালেদ হোসাইন মজুমদার, প্রাথমিক শাখা ইনচার্জ নূরের ছাপা খন্দকার আরিফ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাহহার, হাফেজ আব্দুল মান্নান, আবুল কালাম নয়ন, শরীফ উল্লাহ ভূঁইয়া, জাফর আহম্মেদ আপন। কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সুরাইয়া আক্তার, মাহমুদুল হাসান জিসান, জোনায়েদুল ইসলাম মজুমদার, জোবায়েরুল ইসলাম মজুমদার, শাহদাত হোসেন সেতু।

উল্লেখ্য, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৪৮ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৪৮ শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন জিপিএ-৫ ও ১৩জন জিপিএ-৪ অর্জন করেন। উপজেলা পর্যায়ে এ প্রতিষ্ঠানটি পরপর ৪বার শত ভাগ পাশ-সহ  সেরা ফলাফল অর্জন করে। এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলেই খুশি। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য স্কুল কর্তৃপক্ষ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more
নাঙ্গলকোটে কলেজ শিক্ষার্থী পিংকি হত্যার ঘটনায় ২ আসামি গ্রেফতার।

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় গাড়ি চাপা দিয়ে খুন করা হয়...

Read more
বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন।

বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড...

Read more
নাঙ্গলকোটে গরু চোরদের গাড়ী চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু!

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে গরু চোরদের বেপরোয়া গাড়ী চাপায় ওই গ্রামের ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজ শিক্ষাথর্ীর মর্মান্তিক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top