নগরীর কাপ্তানবাজারে চোর চক্রের ৫ জন গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
গত ২৬ জুলাই  রাত সাড়ে ১১ টার সময় নগরীর ১নং ওয়ার্ডের  মগবাড়ী চৌমুহনীতে মিশুক চালক জাহিদুল ইসলাম তার গাড়ীটি রাস্তার পাশে রাখে। গাড়ী বন্ধ করে চাবি সাথে নিয়ে পার্শ্ববর্তী ‘‘চা’ দোকানে নাস্তা করার জন্য যায়। অনুমান ১০মিনিট পর মিশুক চালক এসে দেখে যে তার মিশুক গাড়ীটি চুরি হয়ে গেছে। বিষয়টি গাড়ীর মালিক  নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা এনায়েত করিম চৌধুরী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৫।
কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই বিশ্বজিৎ পাল মিশুক চুরির অভিযোগ পাওয়ার পর  শহরের বিভিন্ন পয়েন্টের সিসি টিভি ফুটেজ এর সূত্রধরে তথ্য প্রযুক্তির সহায়তায় চোরচক্রটি সনাক্ত করে। ২৮ জুলাই  সকাল সোয়া ৬ টার সময় নগরীর কাপ্তান বাজারের  আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের টিনশেড দোকান ঘরের ভিতরে চোরাই নীল রংয়ের মিশুক গাড়ীটির ৩টি চাকা, ৪টি ব্যাটারী, বসারসিট, হুড,স্টিয়ারিং,লোহার বডি খুলে আলাদা করার সময়  চোর চক্রের ৫ সদস্যেকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতার হওয়া  সদস্যরা হলেন,  নগরীর কাপ্তানবাজার এলাকার  ওয়ার্কসপের মালিক মো: মিজান(৪৫), রমিজ উদ্দিনের ছেলে  মো: সালাউদ্দিন(২১), জামাল উদ্দিনের ছেলে হাসিবুল প্রকাশ হাসিব(২১), রফিকুল ইসলামের ছেলে মো: রোহান(২২) ও মদন মিয়ার ছেলে  মো: রাশেদ(২০)।
চোর চক্রের সদস্যরা অভিনব কায়দায় মিশুক গাড়ীটি চুরি করে আসামীদের ব্যবহৃত ওয়ার্কসপের ভিতর লুকিয়ে রেখে সকল যন্ত্রাংশ আলাদা করে ফেলে বিক্রি করার জন্য ।

আরো পড়ুন

কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন সচিব এবং কলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top