দেবীদ্বার গোমতীপাড়ে তাস(জুয়া)’র আসর:পুলিশ দেখে পালাতে যেয়ে অক্কা পেল (মারা গেল) আক্কাস।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

দেবীদ্বার গোমতী নদীর পাড়ে তাস (জুয়া) খোলার আসরে পুলিশ দেখে পালাতে যেয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে অক্কা গেল (মারা গেলেন) আক্কাস আলী(৫০) নামের এক যুবলীগ কমর্ী। বুধবার বেলা আড়াইটার সময় ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের গোমতী নদীর ভেরী বাঁধের উপর।
স্থানীয়রা জানান, বুধবার বেলা আড়াইটার সময় চান্দপুর গ্রামের নায়েব আলীর পুত্র আক্কাস আলীসহ ৫/৬ জন তাস খেলছিলেন। এসময় বিএনপি ডাকা ৭২ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা টহল পুলিশের একটি দল ওই এলাকায় প্রবেশ করলে জুয়া খেলোয়াররা যার যার মতো পালাতে যেয়ে কেউ নদীতে ঝাপ দেন, কেউবা পালিয়ে আত্মরক্ষার চেষ্টা চালায়। এসময় আক্কাস আলী পালাতে যেয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
এ ব্যপারে নিহত আক্কাস আলীর ভাই জানান, আমার ভাইসহ কয়েকজন বাড়ির পাশে গোমতী পাড়ে তাস খেলছিল, এসময় পুলিশ দেখে পালাতে যেয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে অচেতন হয়ে মারা যান। আগামীকাল (২ নভেম্বর বৃহস্পতিবার) সকাল ১০টায় জানাযা দেয়া হবে।
৬ নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওই ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান মাসুদ জানান, আক্কাস আলী আমার যুবলীগের একজন সাচ্ছা কমর্ী ছিল। সে অসুস্থ্য ছিল, এর আগে দু’বার হার্ট এটাক করেছিল। তারা ৫/৬ জন নদীর পাড়ে তাস খেলছিল। পুলিশ দেখে ওরা ভাবছে ওদের ধরতে আসছে, ভয়ে পালাতে যেয়ে গাছের সাধে ধাক্কা খেয়ে আক্কাস মারা যায়।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, বিরোধি দলের ডাকা অবরোধে সহিংসতা রোধে আমার থানার উপপরিদর্শক(এসআই) নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় দায়িত্বরত ছিল। শুনেছি নদীর পাড়ে কিছু লোকজন তাস (জুয়া) খেলছিল। পুলিশ দেখে ওরা পালাতে যেয়ে একজন অসুস্থ্য রোগী মারা গেছেন। আমার পুলিশ তখন ওখানে কি ঘটেছিল তা জানতনা, পরে তারা জেনেছে, আমিও শুনেছি।

আরো পড়ুন

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top