আজ ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা উপস্থিত ছিলেন। এসময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ দেবীদ্বারের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি আরো বলেন,কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের পাশে থেকে দেবীদ্বারকে একটি আধুনিক, স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করে যাবো।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (২৯মে) দেবীদ্বারে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো. মামুনুর রশিদ ৯২ হাজার ৫২১ ভোট, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ আব্দুল্লাহ আল-কাইয়ুম ১ লক্ষ ২ হাজার ৪২৪ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে শাহিনুর আক্তার লিপি ৮৭ হাজার ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top