দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচন

ফলাফল ঘোষণার পর এমপির সাথে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা বিনিময়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
ষষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে যুবলীগ নেতা মোঃ মামুনুর রশিদ মামুন। ভাইস চেয়ারম্যান পদে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আল কাইয়ুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর লিপি নির্বাচিত হয়েছেন।
বুধবার(২৯মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটে কুটুম্বপুর দি ঢাকা বিল্ডার্স অফিসকক্ষে বিজয়ী তিন প্রার্থী কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে রাত সোয়া ১০ টায় প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফারুক হোসেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো. মামুনুর রশিদ ৯২ হাজার ৫২১ ভোট, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ আবদুল্লা আল-কাইয়ুম ১ লক্ষ ২ হাজার ৪২৪ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে শাহিনুর আক্তার লিপি ৮৭ হাজার ২৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেবীদ্বার উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উল্লেখ্য, ১২৩টি ভোটকেন্দ্রে দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ৮১ হাজার ৭৪৬। প্রদত্ত ভোটের হার ৩৪.২৭%।

আরো পড়ুন

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top