আজ ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ৫ শত দরিদ্র পরিবার পেল বন্ধু উন্নয়ন সংস্থার খাদ্য সামগ্রী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ৫শত হতদরিদ্র পরিবারের মাঝে চাউল, ডাল, বোট, আলু, তেল, চিনিসহ ২২ কেজীর খাদ্য সামগ্রীর পেকেট বিতরণ করেছে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’।

শনিবার সকাল ১১টায় সংস্থাটির দেবীদ্বারস্থ মোহাম্মদপুর ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে জিএফবি গ্রুপ ও নিউ জার্সি বাংলাদেশী কমিউনিটির অর্থায়নে ১০ লাখ টাকার ওই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

‘বন্ধু উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান এমএ ওয়াদুদের সভাপতিত্বে এবং জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাইয়ুম সরকার, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ চক্ষু অপারেশনের সমন্বয়ক রাজু আহম্মেদ ও মো. মোশাররফ হোসেন ভূইয়া প্রমূখ।

সংস্থার চেয়ারম্যান এমএ ওয়াদুদ জানান, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে গত ২২ বছর ধরে বিভিন্ন দাতা সংস্থা ও ব্যক্তির অনুদানে কর্মসংস্থানে ঋণ বিতরণ ছাড়াও দরিদ্র অসহায় মানুষের উন্নয়নে পাশে আছে। প্রতিবছর ১১টি জেলার হাজার হাজার অসহায় ও দুস্থ্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী, কোরবানী ঈদে গরুর মাংস, গৃহহীনদের গৃহায়ন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তি প্রদান, শীতবস্ত্র ও খাদ্য সামগী প্রদান, বিনামূল্যে চিকিৎসা, ঔষধ প্রদানে সহায়তায় করে আসছে। বিভিন্ন সময়ে করোনা ও দূর্যোগ অবস্থায় সহযোগীতা ছাড়াও প্রায় ১১ হাজার অসহায় দরিদ্র এবং পুলিশ সদস্যদের চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশনে অভূতপূর্ব অবদান রেখেছে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top