আজ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ষাটোর্ধ্ব বয়সী কৃষকের গলাকাটা লাশ মিলল মৎস খামারে!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে মাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর ষাটোর্ধ বয়সী মোখলেসুর রহমান নামে এক কৃষকের গলাকাটা লাশ মিলল মৎস খামারে।

ঘটনাটি ঘটে রোববার (০২ জুন) বিকেলে দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামের সুয়া মিয়া মাজার সংলগ্ন আনোয়ারের মাছের প্রজেক্টের একটি পুকুরে। নিহত মোখলেসুর রহমান(৬৫) ধামতী চৌধূরী পাড়ার মৃত: সামসুল হকের পুত্র। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত মোখলেসুর রহমান গতকাল (শনিবার) বিকেলে সুয়া মিয়া মাাঝারে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হন। আজ বিকেলে কন্ঠনালী কাটা ও রক্তাক্ত অবস্থায় তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আনোয়ারের মৎস প্রজেক্টের একটি পুকুরের পাড়ে মৃত:অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহববুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ছেলে মনির হোসেন জানান, তার পিতা মানষিক ভারসাম্যহীন ছিল। গতকাল সুয়া মিয়ার মাঝারে যাওয়ার কথা বলে রাতে আর ঘরে ফিরেনি। আজ বিকেলে তার মরদেহ একটি মাছের খামারে পাওয়া যায়। তিনি আরো জানান, এর আগে গত এক মাস ধরে কয়েকবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার কোন শত্রু ছিলনা।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া জানান, নিহত ব্যাক্তির মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। লাশের পাশে একটি বিষের বোতল ও একটি ব্লেড পাওয়া গেছে। তার কন্ঠনালীটাতে সামান্য কাটা চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে সে বিষপানে আত্মহত্যা করেছে এবং ব্লেড দিয়ে নিজের কন্ঠনালী নিজেই কাটার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের লোকজনেরও ধারনা সে আত্মহত্যা করেছে। কারন এর আগেও সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের পরই নিশ্চিত হতে পারব ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা।

আরো পড়ুন

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আব্দুল্লাহ।

পাঁচ বছর একবার, পরেরবার ভোট দিবেন কিনা এটার আশা করিওনা। আপনি আমাকে ভোট দেওয়ার পরে যদি একটি অন্যায় সুবিধার জন্য...

Read more
আপিল খারিজ;নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে...

Read more
ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে-আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তা হলে ক্ষমতায় আসার এক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top