আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
শারদীয় দুর্গাপুজা-২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবীদ্বার’র সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আবুল কাশেম ওমানী, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ন কবির, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অনিল চক্রবর্তী, পুজা উদযাপন পরিষদের সভাপতি জীবন চন্দ্র দাস। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবছর দেবীদ্বার উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ৯৬ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব শেষ হবে।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্ভিগ্নে পালন করতে এবং পূজাকে কেন্দ্র করে মণ্ডপে ও বাহিরে কোথাও যেনো কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তা থাকবে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, শারদীয় দুর্গা উৎসবকে সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top