দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনাসভা, পুষ্পার্ঘ্য অর্পণ ও র‍্যালী অনুষ্ঠিত

পরিবার থেকেই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ক্ষেত্রে পরিবারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবার থেকেই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে এবং শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ, বধ্যভূমি/ গণকবর গুলো সংরক্ষণে শহীদদের নামের তালিকাসহ স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণে আর সময় কালক্ষেপন করা যাবেনা।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’র আলোচনায় বক্তারা ওই বিষয়গুলো তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। আলোচকগন দেবীদ্বারের শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক অবণী মোহন দত্ত ও বুদ্ধিজীবী হত্যার নীল নকশা প্রণয়নকারীদের অন্যতম অধ্যাপক ড. আব্দুল জব্বারের বিষয়টি তুলে ধরে ব্যপক আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, অফিসার ইনচার্জ নয়ন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ। এর আগে শহীদদের স্মরনে বঙ্গবন্ধু ম্যুরাল, স্বাধীনতাস্তম্ভ, গনকবরে শহীদদের স্মরনে পুষ্পার্ঘ্য অর্পণ ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top