আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ট্রাক্টর শ্রমিকের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারি ট্রাক্টর শ্রমিকের। ওই ঘটনায় আহত হয়েছেন এ্যাম্বুলেন্সে থাকা লাশের ৩ স্বজন।

দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার চাপানগর পূর্বপাড়া বায়তুস্সালাম জামে মসজিদের সামনে। সড়কে চলাচলের সময় হঠাৎ লাশবাহী এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ ময়নাল হোসেন নামে এক পথচারিকে ধাক্কা দিয়ে গাছের সাথে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, নিহত ট্রাক্টর শ্রমিক ময়নাল হোসেন(৩০) দেবীদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টরের হেলপার ছিল। অপর আহত ৩ জন হলেন,- লাশবাহী এ্যাম্বুলেন্সে থাকা যাত্রী লাশের স্বজন ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকাশাইর গ্রামের মো. রবিউল (২৩), শিউলি বেগম ( ৪৫), জেসমিন আক্তার (৪৭)।

আহত মো. রবিউল জানান, তার ভাবী সামসুন্নাহার(৩০)কে চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ময়নাল হোসেনের বাবা মোঃ বাচ্চু মিয়া বলেন প্রতিদিনের মতো তার ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

এব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুর আফসার জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দূর্ঘটনায় কবলিত এ্যাম্বুলেন্সটি মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top