আজ ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ আফসার উদ্দিন রানা(১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৫নভেম্বর) রাত ১১টায় উপজেলার পৌর ৫নং ওয়ার্ডের সরকার বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার মাঠে। নিহত রানা দেবীদ্বার পৌর সদর এলাকার বাসিন্দা মৃত জাহাঙ্গীর আলম এর ছেলে। সে কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, খেলা শেষে বিদ্যুৎ এর তার গুছাইতে গিয়ে রানা বিদ্যুৎপৃষ্ঠ হলে তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইব্রাহিম হোসেন তাকে মৃত ঘোষনা করেন। পরে শনিরার সকালে নিহতের গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামে নিয়ে তার দাফন সম্পন্ন করা হয়।

এবিষয়ে দেবীদ্বার পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে শীত মৌসুমে অনেকেই বিদ্যুৎ এর খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলেন‌, যা সম্পূর্ণ অবৈধ। বিদ্যুৎ এর খুঁটি থেকে কেউ যদি অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ করে ব্যাডমিন্টন খেলাধুলা করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top