আজ ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ফায়ার সার্ভিস স্টেশন, ষ্টেডিয়াম ও টেকনিক্যাল কলেজের দাবি সংসদে উত্থাপন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

মহান জাতীয় সংসদে দেবীদ্বারে ফায়ার সার্ভিস স্টেশন, ষ্টেডিয়াম ও টেকনিক্যাল কলেজের দাবি উত্থাপন করেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ। সংসদে দেয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এবং জন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে উত্থাপন করায় তিনি প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে।

গত বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধায় জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের অর্থ বাজেট আলোচনায় পাঁচ মিনিটের ওই ভিডিও বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, দেবীদ্বার উপজেলায় এখনও কোন ফায়ার সার্ভিস স্টেশন নাই। জরুরী ভিত্তিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য অনুরোধ করছি৷ কারিগরি শিক্ষার গুনগতমান উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষে দেবীদ্বারে একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। তাছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রয়োজনীয় জনবলসহ ৫০ শয্যা থেকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবিসহ দেবীদ্বার উপজেলায় একটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপনের দাবি জানান।

বক্তব্যে তিনি আরো বলেন, রেমিট্যান্স কর্মীদের জন্য বিমানবন্দরে স্পেশাল কাউন্টারের মাধ্যমে সেবাপ্রদানের সুবিধা রাখতে হবে। এবারের বাজেটে শিক্ষার বরাদ্দ কম হয়েছে। যা দিয়ে যোগ্য মানবসম্পদ তৈরিতে অবদান রাখা সম্ভব নয় তাই শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির অনুরোধ রাখেন এবং প্রয়োজনে কর কমিয়ে এনে সকলকে করের আওতায় এনে কর পরিশোধের ব্যাবস্থা করলে সরকারের রাজস্ব আদায় হবে বলেও মনে করেন তরুণ এই সংসদ সদস্য।

আরো পড়ুন

দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top