আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে প্রায় ১ লক্ষ শিশু পেল ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে ” ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ ” এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা।

শনিবার (১জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে এসে তিনি দিনব্যাপী (সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি কয়েকটি শিশুকে নিজ হাতে ভিটামিন এ ক্যাপসুল খায়িয়ে দেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী এহসানসহ কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের তথ্যমতে, উক্ত ক্যাম্পেইনে দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার টিকা কেন্দ্রগুলোতে মোট ৯২ হাজার ৩ শত ৯৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ২ শত ৫৩ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৮৪ হাজার ১শত ৪০জন শিশুকে লাল রঙের ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হয়েছে। এদের মধ্যে প্রতিবন্ধী শিশু রয়েছে ২শত ৪৮জন।
ভিটামিন এ প্লাস ক্যাপসুলের উপকারিতা প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী এহসান বলেন, ভিটামিন এ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুদের স্বাভাবিক বুদ্ধি নিশ্চিত করে। হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার কারনে মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমায়। তাছাড়া সব ধরনের মৃত্যুর হার ২৪শতাংশ হ্রাস করে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top