দেবীদ্বারে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ  আদালতের অভিযান

বাড়তি দামে আলু বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে অধিক মুনাফার লোভে কিছু অসাধু ব্যাবসায়ী সরকার নির্ধারিত ৩৫-৩৬ টাকা কেজি মূল্যে আলু বিক্রি না করে, ভোক্তাদের নিকট বাড়তি দামে বিক্রি এবং ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই আলু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় দেবীদ্বার পৌর সদর এলাকার নিউমার্কেট বাজারে নিত্যপন্যের দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর কামরুন্নাহারসহ একদল থানা পুলিশ।
অভিযানে নিউমার্কেট বাজারের ব্যবসায়ী মোঃ ফরিদ মিয়া ৫০ টাকা মূল্যে আলু বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ১০ হাজার টাকা এবং ব্যাবসায়ী সোহেল মিয়াকে একই অভিযোগে ১৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিত্য পণ্যের সকল দোকান তদারকি করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে অধিক মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যাবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে আলু বিক্রি করছে। এ অবস্থায় বাজারকে স্থিতিশীল রাখতে দেবীদ্বারের নিত্য পণ্যের দোকানগুলোতে অভিযান পরিচালিত হচ্ছে। বাড়তি দামে আলু বিক্রয় ও ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই আলু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর  (৩৮) ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top