আজ ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে দেয়াল ধ্বসেপড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু; স্বজনদের আহাজারি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে নির্মানাধীন ৫ তলা ভবনের দেয়াল ধ্বসে দেয়ালের চাপায় এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় দেবীদ্বার নিউমার্কেট চান্দিনা রোডের মাথায় ‘হলি ল্যাব ডায়াগনিস্ট সেন্টারের’ পাশে নির্মানাধীন ৫ তলা মোল্লা মার্কেটের ভবন নির্মানে কাজ করার সময় দেয়াল ধ্বসে ওই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবু তাহের নামে এক নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) আরো ৪/৫ জন সহকর্মী নিয়ে ভবনের কাজ করার সময় নিচতলা ভবনের দেয়ালের অংশ ধ্বসে পরলে ওই দেয়ালের নিচে চাঁপা পড়ে আটকে যান। তখন ঘটনাস্থলে কোন বৈদ্যুতিক আলো ছিলনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবন মালিকের ভাইস্তা রনি মোল্লা জানান, তিনি ইফতারের পর ঘটনাস্থলে কাজ পরিদর্শন করতে গিয়ে সূর চিৎকার শুনে স্থানীয় লোকজন নিয়ে সাবল হাতুরি দিয়ে দেয়াল ভেঙ্গে আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তার সাথের লোকদের জিজ্ঞাসা করলে রাতে কেন কাজ করতে এসেছে ? তখন তারা জানান, কন্ট্রাকে কাজ নিয়েছি, যত তাড়াতড়ি কাজ শেষ করতে পারি তার জন্য কাজ করছিলাম।

নিহত আবু তাহের(৪৫) উপজেলার বাকসার গ্রামের ফজর আলীর পুত্র। আবু তাহের স্বপরিবারে দেবীদ্বার মোহনা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থেকে রাজ মিস্ত্রির কাজ করতেন। তার মৃত্যুর সংবাদে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। নিহত আবু তাহেরের নিকট আত্মীয় সুরুজ মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। রাতেই আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ভবন মালিক হাজী বশির উল্লাহ মোল্লা জানান, আমি আমার ভবন নির্মানের দায়িত্ব কন্ট্রাকে বানিয়া পাড়ার হুমায়ুন কবিরকে দিয়েছি। সমস্ত কার্যক্রম দেখভালের দায়িত্ব হুমায়ুন কবিরের। নিহত আবু তাহের ইফতারের পূর্বে কাজ শেষে শ্রমিকদের পারিশ্রমিক দিতে আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে চলে যায়, পরে শুনি দেয়াল ধ্বসে দূর্ঘটনায় সে মারা যায়। এব্যাপারে ভবন নির্মান ঠিকাদার হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।

সোমবার রাত পৌনে ১০টায় দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া জানান, আমি ছুটিতে ঢাকা আছি, তবে সাংবাদিকদের ফোনে খবর শুনে এসআই মইনুল ইসলামকে দায়িত্ব দিয়েছি। পরবর্তী আপডেট পেয়ে বিস্তারিত বলতে পারব।

আরো পড়ুন

দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top