আজ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে ড্রেজারে কাটা গর্তে ডুবে শিক্ষার্থীর মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দেবীদ্বারে বাড়ির পাশে ড্রেজার মেসিনে খননকরা গর্তে ডুবে স্কুল পড়ুয়া ১৪ বছরের এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শনিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ গ্রামের বাবরি মিয়ার বাড়ির পাশের একটি গর্তে।
নিহত কিশোর ইমতিয়াজ আহমেদ(১৪) আলিয়াবাদ গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. ফারুক আহমেদ’র পুত্র, সে গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, নিহত ইমতিয়াজ সাঁতার জানত না, কিছুদিন পুর্বে তাদের বাড়ির কবরস্থানের পাশের একটি জমি ড্রেজারের সাহায্যে গভীরভাবে খনন করেছিল। আজ ওই গর্তেই গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই বোনের মধ্যে ইমতিয়াজ ছোট ছিল। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় নিহত ইমতিয়াজের মা।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, ড্রেজারের গর্তে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, এমন ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। বিষয়টি আমি খুঁজ নিয়ে দেখছি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top