আজ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে চুরি যাওয়া ব্যাটারী ও ওয়েল্ডিং মেশিনসহ গ্রেফতার-২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে অটো সার্ভিসিংয়ের দোকান থেকে গভীর রাতে চুরি যাওয়া ৮টি ব্যাটারী ও ১টি ওয়েল্ডিং মেশিন নিয়ে যাওয়ার পথে মালামাল ও সিএনজি সহ ২ জনকে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া এলাকায় এসআই নুরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন,দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার গ্রামের জুজু মিয়ার পুত্র মোঃ মাসুম মিয়া (৩০) এবং একই গ্রামের মোঃ জয়নাল মিয়ার পুত্র মোঃ জয়দল হোসেন (২৭)। আটককৃত আসামীদের বিরুদ্ধে  মায়ের দোয়া অটো সার্ভিসিংয়ের স্বত্বাধিকারী রবিউল হাসান বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করলে পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে, মামলা নং- ২৬/২৩৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানে চুরি করার বিষয়টি গ্রেফতারকৃত আসামীরা শিকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজারে “মায়ের দোয়া অটো সার্ভিসিং” দোকানের স্বত্বাধিকারী মোঃ রবিউল হাসান প্রতিদিনের ন্যায় গত ১৯/০৯/২০২৩ইং তারিখ রাত সাড়ে ১০টায় দোকানের সার্টার তালা বন্ধ করে বাসায় চলে যান। পরবর্তীতে ২০/০৯/২০২৩ইং তারিখ সকাল অনুমান সাড়ে ৮টায় তাহার দোকান খোলতে এসে দেখে দোকানের তালা ভাঙ্গা অবস্থায় সার্টারের সাথে লাগানো আছে এবং সিসি ক্যামেরা গুলো ওল্টানো অবস্থায়। এসময় দোকানের আশপাশের লোকজন সহ দোকানের সার্টার খুলে দোকানের ভিতর প্রবেশ করিয়া দেখে দোকানের ভিতর থাকা পুরাতন অটো ১২ ভোল্টের ০৮ টি ব্যাটারী, প্রতিটি ব্যাটারীর মূল্য ৭ হাজার টাকা এবং ১টি ওর্য়ালিং মেশিন যার মূল্য ২০ হাজার টাকা। ধারনা করা যাচ্ছে গত ২০/০৯/২০২৩ইং তারিখ গভীর রাতে তালা ভেঙে চোরচক্র মালামাল গুলো অজ্ঞাত স্থানে নিয়ে রাখে।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর বলেন, অদ্য ভোরে চেকপোস্ট পরিচালনাকালে ব্যাটারী, ওয়েল্ডিং মেশিনসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে থানায় পেনাল কোডে একটি মামলা রুজু হয়েছে। মামলাটি এখনো তদন্তাধীন। কোর্টের সময় পার হয়ে যাওয়ায় গ্রেফতারকৃত আসামীরা থানা হেফাজতে রয়েছে। আগামীকাল সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top