আজ ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে গণধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী:আটক ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে ১১ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান ও শাহজালাল নামে দুই ধর্ষককে গ্রেফতার করে রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ। 
একই সাথে কুমিল্লা ৪ নং আমলী আদালতে অভিযুক্তদের হাজির ও ভিক্টিম শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজে ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় জবারবন্দী রেকর্ড করা হয়। শুনানী শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রীমা অভিযুক্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
ঘটনাটি ঘটে গত বুধবার(২০ সেপ্টেম্বর) দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের আলীয়াবাদ এলাকায়। ওই দিন বিকেল ৩টায় স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শিশু শিক্ষার্থী(১১) কৃষি জমিতে কর্মরত এক কৃষক আত্মীয়ের জন্য খাবার নিয়ে যায়, খাবার দিয়ে ফেরার পথে তাকে ডেকে নিয়ে প্রতিবেশী মৃত: বাচ্চু মিয়ার পুত্র সৌদী প্রবাসী হাবিবুর রহমান(৪৫) ও একই গ্রামের গাঙ্কুলপাড়ার অহিদ মিয়ার পুত্র ব্যবসায়ি শাহজালাল(৪০) পার্শবর্তী জমির ডিপ টিউবয়েলের মেসিন ঘরে নিয়ে ছুরি দিয়ে জবাই করে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। ভয়ে বিষয়টি তার মাকেও জানায়নি শিশুটি। এক পর্যায়ে ব্যাথায় অস্থির হয়ে তার কলেজ পড়ুয়া বড় বোনকে জানায়। তার বড় বোন তার মাকে জানালে লোকলজ্জা কে ওপেক্ষা করেই বিষয়টি দেবীদ্বার থানা পুলিশকে অবহীত করে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) খাদেমুল বাহার ও  উপপরিদর্শক(এসআই) মাইনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে পৌর এলাকার পান্নারপুল থেকে হাবিবকে এবং আলিয়াবাদ ঘোষবাড়ির সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাহজালালকে আটক করে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই ঘটনায় নির্যাতিতা শিশুর মা’ বাহরাইন প্রবাসীর স্ত্রী (৩৩) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাবিব ও শাহজালালকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ২০/২২৭।
ঘটনার সত্যতা স্বীকার করে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) খাদেমুল বাহার জানান, শিশু গণধর্ষণের ঘটনায় ভিক্টিমের মা’ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সংবাদ পাওয়ার সাথে সাথে দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টহাজতে চালান ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top