দেবীদ্বারে খর শুকোতে গিয়ে বজ্রপাতে কৃষক মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে খর শুকোতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী গ্রামের উত্তরপাড়া রহমান ফকির বাড়ির পাশের ফসলি মাঠে। নিহত কৃষক মোখলেসুর রহমান(৫৭) ধামতী গ্রামের মৃত: সোনা মিয়ার পুত্র।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম জানান, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় তিনি নিজ বাড়ির পাশে শুকোতে দেয়া ধানের খর আনতে যেয়ে বজ্রপাতে মারাত্মক আহত হন। তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর বিকেল পৌনে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।

এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া ইশরাত জানান, নিহতের পরিবারের কাছে শুনেছি জমিতে কাজ করতে যেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আমরা মৃত: অবস্থায় পেলেও তার শরীরে বজ্রপাতে আঘাতের কোন চিহ্ন দেখতে পাইনি।

বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ধামতী ইউপি’র প্যানাল চেয়ারম্যান তোফায়েল হোসেন সরকারের লিখিত চিঠির আলোকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফন- কাফনের জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more
অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top