আজ ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে আ’লীগের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ

জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে মাঠে প্রস্তুত আছি-রোশন আলী মাষ্টার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
জামায়াত- বিএনপি অবৈধ হরতাল ডেকে গাড়ি পুড়িয়ে, মানুষের জানমালের ক্ষতি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। তাদের সকল ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে প্রস্তুত আছি। আগামী জাতীয় নির্বাচনে ভোট গণনার শেষ করেই ঘরে ফিরবো, তার আগে নয়। 
জামায়াত- বিএনপির ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার এসব কথা বলেন।
কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টারের নেতৃত্বে চান্দিনা রোডস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ নেতাকর্মীরা “শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার বারবার দরকার, অবৈধ হরতাল মানি না মানবো না” এসব শ্লোগানে মুখরিত করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাধীনতা স্তম্ভে এসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দীন সফি’র সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এটিএম মেহেদী হাসান( ভিপি)। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সরকার, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা গাজী রাসেল বিন সালাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোছলে উদ্দিন মানিক, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top