আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে আওয়ামীলীগের শোকসভা

বিএনপি জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য মোকাবেলায় আওয়ামীলীগকে প্রস্তুত থাকতে হবে: রোশন আলী মাষ্টার। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। এখনো তাদের দোসর বিএনপি জামায়াত কর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে ওত পেতে বসে আছে। নির্বাচন ঘনিয়ে আসলেই আন্দোলনের নামে তাদের অগ্নিসন্ত্রাস শুরু হয়। আজকের এই শোক’কে শক্তিতে পরিনত করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য ও অগ্নীসন্ত্রাস মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামীলীগ সরকার, জনগনের সরকার। আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় আগামী নির্বাচনে আবারো বিজয় সুনিশ্চিত করতে হবে, সেই পর্যন্ত আমি আলহাজ্ব রোশন আলী মাষ্টার কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে মাঠে থাকবো।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদদের স্মরণে ১৫ দিন ব্যাপী শোকসভা কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার (৩১আগষ্ট) বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ছেঁচড়াপুকুড়িয়া (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভা ও দোয়া মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার এসব কথা বলেন।
সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সরকার এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম সফিউদ্দিন সফি, সহ- সভাপতি মোঃ মফিজুল ইসলাম দুলাল, সামছুল হক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোসলেহ উদ্দীন ভূইয়া মানিক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃডালিম।
এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন, আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মাষ্টার, ইউনিয়ন কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাকসহ সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামীলীগের ত্যাগী ও নির্যাতিত নেতা আলহাজ্ব রোশন আলী মাষ্টারকে আশা করছেন। সভাশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। একইদিন সকালে উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top