আজ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক এবং কর্মচারীদের বিদায় সংবর্ধনা

জ্ঞানের আলো ছড়ানোর মাধ্যমে শিক্ষকরাই সমাজকে আলোকিত করে-আবুল কালাম আজাদ এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

নিজের জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্ব যিনি কাঁধে নেন, তিনিই শিক্ষক। মানব জীবনের একমাত্র লক্ষ্য অন্ধকার থেকে আলোয়, অজ্ঞতা থেকে জ্ঞানের জগতে উত্তরণ। আর এই উত্তরণ ঘটাতে পারেন সমাজের শিক্ষক-শিক্ষিকারাই। তাই শিক্ষক-শিক্ষিকাদের বলা হয় সামাজিক প্রগতির দিশারি। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি সম্ভব নয়। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষকরাই সমাজকে আলোকিত করে।

শনিবার সকাল ১১ টায় দেবীদ্বার মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২০২২-২০২৩ সালে অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক এবং কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের দেবীদ্বার উপজেলায় অনেক জ্ঞানী ও গুনীজনদের জন্ম। তারা নিজ নিজ অবস্থান থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। এই উপজেলাকে আরো এগিয়ে নিতে শিক্ষার উপরে আমাদের আরো গুরুত্ব দিতে হবে। আগামী বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উপজেলার সকল প্রতিষ্ঠানে শতভাগ পাস নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের প্রযুক্তির বিষয়ে ধারণা দিতে হবে, তারা যেনো উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড. শাহাদাৎ হোসেন শিমুল,
কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ প্রমুখ।

একইদিন বিকালে উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত সাংসদকে গনসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ এমপি।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top