আজ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ ও দোয়া মাহফিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-৬ আসনের আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী দিনব্যাপী গণসংযোগ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এদিন আমরাতলী ইউনিয়নের পালপাড়ায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের স্মরণসভা এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া বাদ মাগরিব নগরীর বাগিচাগাঁও বড় মসজিদ এবং বাদ এশা দিশাবন্দ মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই দিনে মনিরুল হক চৌধুরী বাগিচাগাঁও মহিলা দলের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেন।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার নুরে আলম ভূঁইয়া, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক -১ আতিক সেলিম রুবেল, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসিফ ইকবাল ফারিয়াল।

স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এক-এগারোর সময় আপনারা তা দেখেছেন, আজ আবারও সেই বাস্তবতা প্রত্যক্ষ করছেন। দেশের এই ক্রান্তিলগ্নে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক দেশকে আবারও নির্বাচনমুখী করেছে, যা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাকে যদি একবার সুযোগ দেওয়া হয়, আমি কুমিল্লা মহানগরকে দেশের অন্যতম শ্রেষ্ঠ মহানগরে রূপান্তর করবো। আমার জীবনে আর কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। জীবনের বাকি সময়টা কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে চাই।

তিনি জানান, ঢাকা–কুমিল্লা সরাসরি রেললাইন প্রকল্প ইতোমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) কর্তৃক গৃহীত হয়েছে। পাশাপাশি কুমিল্লায় বিমানবন্দর ও বিভাগ বাস্তবায়নের কার্যক্রমও শুরু হয়েছে, যা এ অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মহানগর যুবদল নেতা সোহানুর রহমান ইয়াসিন, কুমিল্লা মহানগর ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড মহিলাদলের সভাপতি ফারজানা আক্তার ববি, ৩ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি তাসরিন আক্তার পারুল, ৯ নং ওয়ার্ডের মহিলা দলের সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার, সহ-সভাপতি লিপি আক্তার, মিলি আক্তার, গাজী শামিমা শবনম, লিপা আক্তারসহ নেতাকর্মীরা।

আরো পড়ুন

কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ!

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই...

Read more
নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন,...

Read more
চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন- কাজী দ্বীন মোহাম্মদ।

কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নির্বাচনী জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে পদুয়ার বাজারে অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ২২নং ওয়ার্ড...

Read more
কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় গ্রেফতার-৫।

কুমিলায় আলাউদ্দিন নামে এক ট্রাক চালককে হত্যা করে চল্লিশ লাখ টাকার চিনি ছিনতাই করে নিয়েছে সঙ্গবদ্ধ ছিনতাই কারীদের একটি দল।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top