আজ ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাছরীন আক্তারসহ

শুক্রবার(২১ফেব্রুয়ারি)রাত ১২.১মিনিটে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাউদকান্দি উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান ও বিএনপি’র দলীয় নেতাকর্মীরা নীরবতা পালন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মারুফ হোসেন বলেন, মহান একুশ আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন প্রজন্মের প্রতি ভাষা শহীদদের আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন,দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল ছাত্তার,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান হিরন,বাবুল মোল্লা ও উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমূখ। দিবসটি উপলক্ষে দাউদকান্দিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

আরো পড়ুন

রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more
রমজানকে সামনে রেখে দাউদকান্দি–মেঘনায় বিএনপির মনিটরিং সেল গঠন।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল...

Read more
ড.মোশাররফের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে দাউদকান্দিতে বইছে আনন্দের বাতাস!

কুমিল্লাসহ দাউদকান্দি উপজেলার সর্বত্রই ও রাজনৈতিক মহলে ড.খন্দকার মোশাররফ হোসেনের রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে এলাকায় বইছে আনন্দের বাতাস। রবিবার(১৫ ফেব্রুয়ারি) সারাদিন...

Read more
কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২।

কুমিল্লার দাউদকান্দিতে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৭...

Read more
কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top