দাউদকান্দিতে সিএনজি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৫: আহত ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের আমিরাদ- কচুয়া আঞ্চলিক সড়কের মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ ব্রিজের দক্ষিণে ছোট লক্ষীপুর এলাকায় রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি(অটোরিকশা) ও কাভার্ডভ্যান(চট্রমেট্রো-ট-১১-৪৯২৪) মুখোমুখি সংঘর্ষে সিএনজি(অটোরিকশা) চালক ও মা – ছেলেসহ ৫ যাত্রীর নিহতের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মোজাম্মেল হক৷

রবিবার (১১ ফ্রেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন নগর গ্রামের মনিরুজ্জামান (৩৫) ,পীযুষ (৩০) ও ইসমাইল (২৮), মালীগাঁও ইউনিয়নের আনোয়ারখোলা গ্রামের সফিউল্লাহ (২৫) ও তার মা জাহানারা বেগম (৬৫)

এলাকাবাসী ও পুলিশ জানায়,দাউদকান্দি উপজেলার গৌরীপুরের আমিরাবাদ থেকে কচুয়া যাওয়ার পথে মেসার্স একতা পরিবহনের একটি কাভার্ডভ্যান ও বিপরীত দিক থেকে আসা সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি (অটোরিকশা) চালক,মা-ছেলেসহ ৫ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এর মধ্যে শিশুসহ ২ জন আহত হয়েছে। দূর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।

দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃমোজাম্মেল হক ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান আসাদ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে৷ কাভাডভ্যান ও সিএনজি(অটোরিকশা)পুলিশ হেফাজতে রয়েছে৷ এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

আরো পড়ুন

দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top