আজ ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

শারদীয় দুর্গাপুজা-২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড,আহসান হাবিব চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক,হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবছর দাউদকান্দি উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ৪৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব শেষ হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান জানান, শারদীয় দুর্গা উৎসবকে সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দাউদকান্দি থানা মডেল অফিসার (ওসি) মোজাম্মেল হক বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্ভিগ্নে পালন করতে এবং পূজাকে কেন্দ্র করে মণ্ডপে ও বাহিরে কোথাও যেনো কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তা থাকবে।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top