আজ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে যুবকের মরদেহ উদ্ধারের ৬ঘন্টার পর মূল আসামী রনি গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে ফেরি করে হালুয়া পরোটা বিক্রেতা শাহাদাৎ হোসেন রনি (৩৮) মরদেহ উদ্ধারের মাত্র ৬ ঘন্টার পর হত্যাকাণ্ডের মূলহোতা রনি মিয়াকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী।

গ্রেফতারকৃত রনি মিয়া(২৩) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রামদাসপুর গ্রামের আয়নাল ঢালীর ছেলে। বুধবার সন্ধ্যা ৬টায় নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন জানান,উপজেলার ইলিয়টগঞ্জ ভিকতলা গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ীর একটি কক্ষে ভাড়া থেকে ফেরি করে হালুয়া পরোটা বিক্রি করতো শাহাদাৎ এবং সহকারী হিসেবে একই উপজেলার রনি মিয়া৷ তারা দু’জনেই একই সঙ্গে এক কক্ষে থাকতো৷ ২৩ ডিসেম্বর রাতে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শাহাদাৎ রনিকে থাপ্পর দিলে রনি হাতে কাছে থাকা ইট দিয়ে শাহাদাৎ এর মাথায় আঘাত করলে মাথাটি থেতলে যায়। এতে ঘটনাস্থলেই শাহাদাৎ মারা যায়। ওই রাতেই রনি কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে ৬ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন পূর্বক ঘটনার সাথে জড়িত মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে আসামি।এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top