আজ ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ব্যারিস্টার সুমন বনাম মেজর অব. সুমন ফুটবল প্রীতি ম্যাচ দেখতে দর্শকের উপচে পড়া ভীড়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে নানান বয়সী ও বিভিন্ন পেশার হাজারো দর্শনার্থীরা ভিড় জমায়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম মাঠে ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন একাডেমি মধ্যেকার প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়৷

আয়োজক কমিটি জানায়, স্থানীয় এমপি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়ার উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি ০-০গোলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন একাডেমি সঙ্গে ম্যাচ ড্র করলেও সম্মান সূচক তার হাতে ট্রফি তুলে দেন এমপি সুবিদ আলী ভূঁইয়া৷খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হন ব্যারিস্টার সুমন৷

খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া৷

উপজেলার ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক খোরেশদ আলম টাইগারের তত্ত্বাবধানে ও ক্রিড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে ফুটবল প্রীতি ম্যাচে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,এমপির সহধর্মিনী মাহমুদা ভূঁইয়া,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজ্জামেল হক,ক্রিড়াবিদ কামরুল হাসান গরিবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

এ বিষয়ে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেন, ফুটবল খেলাটি দেখতে স্থানীয় ও দুর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। গ্রামবাংলার ঐতিহ্য ও বর্তমান যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে ফুটবল ও গ্রামীণ খেলার কোনো বিকল্প নেই বলে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top