কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় একটি পিকআপ জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সাজেদুল ইসলাম।
পুলিশ জানায়,বৃহস্পতিবার(১৬ জুলাই) ভোর সাড়ে পাঁচটায় উপজেলা ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতু টোল প্লাজায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপে থাকা বিভিন্ন সাইজের ৫টি পাটের চটের বস্তা এবং ১টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২১টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে ১০৫ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় ঘটনাস্থল থেকে মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাজেদুল ইসলাম জানান,পলাতক গাড়ির চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।





