আজ ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত ৩,আহত ৫।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। নিহত ৩ জন ঘটনাস্থলেই মারা যায়৷আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দুটি দূর্ঘটনা ঘটে উপজেলার ইলিয়টগঞ্জের দৌলতপুর ও আমিরাবাদ-সাচার সড়কের মহানন্দ নামক স্থানে৷

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার(৭ ডিসেম্বর)সকালে উপজেলার ইলিয়টগঞ্জ দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিডার সড়ক থেকে উঠার সময় সিএনজিকে ঢাকাগামী অনির্বাণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক অজ্ঞাত নারী মারা যায়। এ ঘটনায় শিশু সহ আরো পাঁচ জন আহত হয়।

অপর দূর্ঘটনায় আমিরাবাদ সাচার সড়কের মহানন্দ এলাকায় আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইট বোঝাই একটি ট্রাক্টরকে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়৷
এতে ট্রাক্টরে থাকা দুইজন ইট শ্রমিক
ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন(১৮), জামালপুর জেলার মোঃ আলী ওরফে সোহেল(৩৫) ও অজ্ঞাত এক নারী৷
আহতরা হলেন, উপজেলার বাসরা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সালেহা বেগম, তার মেয়ে মায়ানুর বেগম(৩০), নাতনি জিয়ানা(১০), আয়শা(৮) ও নাতি তানভীর(৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শিলা বলেন, সকালে মহানন্দ এলাকার দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর দৌলতপুরে সিএনজি দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, পৃথক দূর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত দু’টি বাস এবং সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top