দাউদকান্দিতে ড. মোশাররফের পক্ষে তার ছেলে ড. মারুফের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে তার ছেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের দাউদকান্দিতে খন্দকার মারুফ ভিলা প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষায় বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ—এই মূলমন্ত্রকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে সত্য তুলে ধরলে গণতন্ত্র শক্তিশালী হয়।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার সার্বিক পরিস্থিতি,শিক্ষা ব্যবস্থা, নির্বাচন, উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং সহ জনগণের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। ড. খন্দকার মারুফ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন সরকার,পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার,পৌর বিএনপি সদস্য সচিব কাউছার আলম সরকার,কেন্দ্রীয় যুবদলের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মামুন ভূঁইয়াসহ বিএনপি নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Auto Draft

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top