দাউদকান্দিতে অস্ত্রধারী যুবকের ভিডিও ভাইরাল: অবশেষে গ্রেপ্তার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দিতে একটি ঘরের ভেতর অস্ত্রসহ এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া শরীফ হোসেন নামে ওই যুবকের সঙ্গে মুন্না নামে স্থানীয় আরেক যুবকের অস্ত্র আদান-প্রদানের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও মুন্না এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। শরীফ ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মনির হোসেনের ছেলে।

এদিকে মঙ্গলবার রাতে শরীফের ভিডিও ছড়িয়ে পড়ার পর চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশ তার সন্ধানে অভিযানে নামে। পরে ওই দিন গভীর রাতে উপজেলার সিঙ্গুলা গ্রামের বাড়ি থেকে শরীফকে গ্রেপ্তার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া শরীফের ৪৯ সেকেন্ডের ভিডিওটি তিনি নিজেই মোবাইল ফোনে ধারণ করছিলেন। ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতর শরীফ গুলিভরা পিস্তল নেড়েচেড়ে দেখছেন। এক পর্যায়ে ম্যাগাজিন খুলে পিস্তল নিয়ে তিনি নানাভাবে পোজও দিচ্ছিলেন। অন্যদিকে, এক মিনিট চার সেকেন্ডের আরেক ভিডিওতে দেখা যায়, শরীফ মুন্নাকে একটি শপিং ব্যাগের ভেতর পলিথিনে মোড়া পিস্তল দিচ্ছেন। এ সময় অস্ত্র বুঝে পেয়েছে কিনা তা নিয়ে দু’জনের মধ্যে কথা চলছিল।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, ধারণা করা হচ্ছে, ভিডিওটি অনেক আগের। এর সঙ্গে আর কারা কারা জড়িত থাকতে পারে, তার তদন্ত হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে৷

আরো পড়ুন

দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top