কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২০ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত হত্যা মামলার তিন আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবীদ্বার উপজেলার মৃত ফজলুল হক মুন্সির ছেলে শাহজালাল (৩৫), কুমিল্লা সদর উপজেলার মৃত সিরাজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২) ও আবু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)।
পুলিশ জানা যায়, আন্ত জেলা ছিনতাইকারী চক্রের সদস্য গৌরীপুর থেকে একটি অটোরিকশা ছিনতাইকালে মডেল থানা পুলিশ ধাওয়া করে আটক করে। তাদের আটক করে থানায় নিয়ে গেলে পুলিশ জানতে পারে তিন মাস আগে দাউদকান্দি পৌরসভা থেকে গত ২৪ এপ্রিল রিফাত (১৪)কে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
তাদের বিরুদ্ধে রিফাতের মা সুমি আক্তার বাদী হয়ে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তাদের ধরার জন্য পুলিশ খুঁজছিল। এ মামলায় তিন ছিনতাইকারী ওয়ারেন্টভুক্ত আসামি ছিল।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘তিন ছিনতাইকারী রিফাত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।তারা অটোরিকশা ছিনতাই করতে গেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। দুপুরে গ্রেপ্তারকৃত হত্যা মামলার তিন আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শামীম রায়হান
তাং-২০-০৭-২০২৬ইং





