আজ ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তেরো বছর পর মুরাদনগরে কায়কোবাদের আগমনে লাখো মানুষের ঢল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগনকে সন্তোষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বতী সরকারের নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি।
এসময় তিনি মিথ্যা মামলায় যারা কারাগারে আছে তাদের দত সময়ের মধ্যে মুক্তি দাবি করে বলেন, মুক্তি দেয়াটাও এই সরকারের একটা ভালো কাজ হবে। কেহ কেহ এখনও ফ্যাসিবাদ সরকারের মতো আচরন করছে! নিজের পছন্দ মতো ইউএনও, ওসি, এসপি আনেন। ইউএনও এবং ওসিদের উদ্দেশ্যে তিনি বলেন জালিম সরকার বিদায় নিয়েছে তবে এখনও কেন অনেক ইউএনও, ওসি কথা বলতে ভয় পায়। আপনারা কেন ভয় পান, আপনাদের সমস্যা কোথায় প্রকাশ করুন। আপনাদের অফিসে যারা যাবে হাসি মুখে তাদের গ্রহন করবেন এবং কথা বলবেন। জনগণের লক্ষ্যের উপরে চিন্তা করে প্রশাসনকে চলতে হবে। যদি এমনটা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন হবে।
কায়কোবাদ দীর্ঘ তেরো বছর পর জন্মস্থান মুরাদনগরে প্রত্যাবর্তন করেছেন। বুধবার সন্ধ্যায় কায়কোবাদকে বহনকারী গাড়ী বহরটি মুরাদনগর উপজেলা সদরে প্রবেশ করলে তাকে একনজর দেখতে নেতাকর্মীদের ঢল নামে।
দীর্ঘদিন পর মুরাদনগরে এসে শোকরানা ও দোয়া মাহফিলে অংশ নেন। এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে পিতা-মাতার ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করেন।
শোকরানা ও দোয়া মাহফিলে এসময় আরো উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কেএম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মেদ, কামাল ভূইয়া, নজরুল ইসলাম, আজিজ মোল্লা, আমজাদ আলী তছু প্রমুখ।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ধর্মবর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পতিত ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার শিকার হয়ে তেরো বছর দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গত ২৮শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে অবতরন করেন। দল মত র্নিবিশেষে কায়কোবাদ দাদাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল ধর্ম বর্ণ ও শ্রেণীপেশার লক্ষাধিক মানুষ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান।

আরো পড়ুন

প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত...

Read more
বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা।

বিদায় ও বরণে মুরাদনগর: ধর্মমন্ত্রীর পক্ষে দুই ইউএনওকে সংবর্ধনা ★ বিদায়ী আবদুর রহমানকে সম্মাননা, নবাগত সারোয়ার রাব্বীকে বর রায়হান চৌধুরী,...

Read more
বাঙ্গরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২২ মার্চ) দিবাগত...

Read more
মুরাদনগরে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রতিবেদন: শিক্ষক নেতা শাহীনের তীব্র প্রতিবাদ।

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top