চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের(ডিএফপি’র) উচ্চমান সহকারী মোঃ আবুল কালাম আজাদ(৫১) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩০শে মে সকাল ১১টা ২০মিনিটে তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবুল কালাম আজাদ গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে। তিনি চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে সুনামের সাথে কর্মরত ছিলেন।
জানা গেছে, আবুল কালাম আজাদ কিছুদিন যাবত ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ২৫শে মে সন্ধ্যায় তিনি ঢাকা থেকে সপরিবারে গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামে নিজ বাড়িতে পবিত্র পবিত্র ঈদুল আযহা উদযাপনে আসেন। গত ৩০শে মে সকালে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ২০মিনিটে তিনি ইন্তেকাল করেন। একই দিন বাদ মাগরিব জানাযা শেষে তাকে গোয়ালন্দ পৌর কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, ১পুত্র ও ১কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে স্বল্প খরচে ঘুরে আসার জন্য আদর্শ একটি গন্তব্য হতে পারে ইতিহাস...
Read more





