আজ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দেবীদ্বারের নবনির্বাচিত এমপি কালামের শ্রদ্ধা নিবেদন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে দেবীদ্বার থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি সম্মান প্রদর্শন এবং পবিত্র সূরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫’র ১৫ আগস্ট শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে গিয়ে সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, সদস্য মো. আবদুল আলিম, কলিপদ মজুমদার, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, আবদুল জলিল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চেয়ারম্যান,

সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান সরকার, প্রচার সম্পাদক মোসলেম উদ্দিন মানিক, শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার, দপ্তর সম্পাদক হাজী আবুল কালাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী তুহিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান রনি প্রমুখ। এছাড়াও ১১ইউপি চেয়ারম্যান ও জেলা এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

আরো পড়ুন

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আব্দুল্লাহ।

পাঁচ বছর একবার, পরেরবার ভোট দিবেন কিনা এটার আশা করিওনা। আপনি আমাকে ভোট দেওয়ার পরে যদি একটি অন্যায় সুবিধার জন্য...

Read more
আপিল খারিজ;নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে...

Read more
ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে-আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তা হলে ক্ষমতায় আসার এক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top