আজ ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়পার্টি ও জামায়াত জনগণের সাথে প্রতারণা করেছে-মুজিবুল হক এমপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন,মানুষ ভোট দেয় কাজ করার জন্য।বড়লোকের ছেলেরা এমপি হয়ে গরিব মানুষকে ভুলে যায়।জামায়াতে তাহের ও জাতীয় পার্টির জাফর সাহেব এই চৌদ্দগ্রামের মানুষের দাবী কোনদিন পূরণ করে নাই।তারা অহংকারী ছিলেন।তারা জনগণের সাথে প্রতারণা করেছে।
শনিবার(২৬আগস্ট)সকালে উপজেলার ভিটা ওয়াল্ডে উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে আলকরা,আলকরা,গুনাবতী,জগন্নাথদিঘী ও চিওড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলমন্ত্রীর ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি এসব কথা বলেন।
এমপি আরো বলেন,আমি কৃষকের ছেলে মুজিবুল হক, এলাকার উন্নয়নের স্বার্থে চৌদ্দগ্রামের জনগণ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে কাজ করার জন্য।আমি এই উপজেলার প্রতিটি গ্রামের রাস্তা ঘাট স্কুল কলেজ মাদ্রাসা,মন্দির সব গুলা বিল্ডিং করে দিয়েছি।এইযে দেখেন সকল উন্নয়ন আওয়ামীলীগ সরকারের আমলে হয়েছে।এই চৌদ্দগ্রামে ৪২৯ গ্রামে আছে কোথায় কি কাজ করেছি সেটা আমি জানি আশা করি বাদ নেই।যদিও বাদ থাকে আমাকে বলবেন আগামী সাড়ে আট মাসের মধ্যেই সকল কাজ শেষ করে দিবো।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুনেছা আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সহসভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, নারীনেত্রী তহুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মিয়াজি, জাকির হোসেন ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহফুজ আলম, জাফর ইকবাল, কাজী ফখরুল ইসলাম ফরহাদ, নাঈমুর রহমান মজুমদার মাসুম, গোলাম মোস্তফা, মাইন উদ্দিন ভূঁইয়া, একে খোকন, মাহবুব হোসেন মজুমদার, আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন জাবেদ, গুনবতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নিজাম চৌধুরী, উপ দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, যুব মহিলা লীগের সভাপতি জুলেখা বেগম ও সাধারণ সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top