আজ ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছেলেকে দেখতে এসে ট্রাক চাপায় মায়ের মৃত্যু!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে ছেলেকে দেখতে এসে ট্রাকের চাপায় প্রাণ গেল মা’য়ের। মঙ্গলবার (২জুলাই) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার বারেরা বাস ষ্ট্যাশন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বেলা সোয়া ১ টার দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ঐ সময় একজন মহিলা বারেরা ষ্ট্যাশনে অটো রিকসা থেকে নেমে সড়ক পাড়াপারের সময় কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মহিলাটি চাকায় পিষ্ট হয়ে মারা যান।

নিহত নাছিমা বেগম(৫৫), ব্রাক্ষনপাড়া উপজেলার জিরুইন গ্রামের মৃতঃ তোফায়েল আহমেদের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। তিনি তার ছেলের সাথে দেখা করতে দেবীদ্বারে এসেছিলেন। তার ছেলে মাওলানা নূরে আলম বারেরা বাস ষ্ট্যাশন সংলগ্ন সফিউল্লাহ সরকারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের সৌদি প্রবাসী ছেলে মাওলানা নূরে আলম জানান, আমি সৌদি থেকে ছুটিতে এসেছি, চলতি সপ্তাহে আবারো সৌদী চলে যাব। আমার যাওয়ার কথা শুনে মা’ আমাকে দেখতে আসবেন বলে জানান, আমি মাকে বলেছিলাম ২/১ দিনের মধ্যে টিকেট কনফার্ম করে তোমাকে জানালেই এসো। কিন্তু আমার মা আমাকে দেখতে না জানিয়ে আমার বাসার সামনে চলে এসেও আমাকে আর দেখে যেতে পারলোনা।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুর আশরাফ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি দেবীদ্বার থানায় আটক আছে। নিহতের স্বজনরা আসলে মামলা করবে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top