ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুণ; হাসপাতালে স্বজনদের আহাজারি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার মুরাদনগরে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত যুবকের লাশ পরে আছে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায়। থামছেনা স্বজনদের আহাজারি।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় মোঃ বিল্লাল হোসেন নামে এক যুবককে নিহতের ভাবী রীনা আক্তার ও ভাগ্নি সুমি আক্তার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বিল্লাল হোসেন ঘটনার দু’দিন আগে ঘরের আঙ্গীনায় কিছু কাঠালের চারা রোপন করেন। আজ সকালে গাছগুলো ছাগলে খেয়ে ফেলায় বিল্লাল হোসেন গালমন্দ করলে পার্শ্ববর্তী মনসুর আলীর ছেলে কালন সহ কয়েকজন বিল্লালের বাড়িতে আসে। পরে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে বিল্লাল হোসেন, আইয়ুব আলী ও কালন সহ দুপক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিল্লাল হোসেন মারা গেছে। অন্যান্যদের দেবীদ্বার, মুরাদনগর ও কুমেক হাসপতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা আড়াইটায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধৈর (পশ্চিম) ইউনিয়নের এলখাল গ্রামে। নিহত যুবক বিল্লাল হোসেন সরকার (৪২) এলখাল গ্রামের মৃত: ইসমাইল সরকারের ছেলে। বিল্লাল হোসেন পেশায় একজন কৃষক। তার ২ ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
বিল্লালের স্ত্রী নাজমা বেগম জানান, পার্শ্ববর্তী মোল্লাবাড়ির মনছুর আলীর ছেলে কালনের নেতৃত্বে দেশীয় অস্র রামদা, লাঠিসোঁটা নিয়ে তার ছেলে সহ কয়েকজন মিলে আমাদের বাড়িতে হামলা চালিয়ে বেরক মারধর শুরু করে। কালনের হাতে থাকা রামদা দিয়ে আমার স্বামী বিল্লাল’কে কোপ দিলে সে মাটিতে পরে যায়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, আমি এখন ঘটনাস্থলে আছি। এবিষয়ে এখনো কেউ কোনো লিখিত  অভিযোগ করেননি।

আরো পড়ুন

মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more
ন্যাশনাল গ্রিন মিশন’-এ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ হবে ৪১ হাজার ৬০০ চারা।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি...

Read more
মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল...

Read more
প্রশাসক থেকে আপনজন বিদায়ে স্মরণে ইউএনও আবদুর রহমানের মানবিক অধ্যায়

কাগজে-কলমে তিনি ছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু মাঠে, মানুষের পাশে তিনি হয়ে উঠেছিলেন ভরসার এক নাম কখনো উদ্ধারকর্মী, কখনো অভিভাবক,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top