চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ ডিবির হাতে আটক ৩।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর বিশেষ অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৬০ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: চৌদ্দগ্রাম পৌরসভাধিন কমলপুর গ্রামের সেলিম মুন্সীর ছেলে আশিকুল ইসলাম মুরাদ (১৯), চাঁন্দিশকরা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাঈম হোসেন (২০) ও লক্ষ্মীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ আল সাহাব সিয়াম (১৯)। শনিবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ০৭:১০ ঘটিকায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) এর একটি টিম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করে। পরে তাদেরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। শনিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘ডিবি পুলিশের অভিযানে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বার্বুচি এলাকা থেকে ৬০ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

ঢালুয়াকে নতুন উপজেলা ঘোষণার দাবি: ৪৭ বছরের বঞ্চনা ঘোচানোর আহ্বান-শেখ ফরিদ উদ্দিন।

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া ইউনিয়নকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক বিশালত্ব ও প্রশাসনিক সুবিধার...

Read more
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ;কিশোরী আটক।

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more
দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top