আজ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন বাড়ীর পাশের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ হওয়ার পরদিন সকালে বাড়ীর পাশের পুকুর থেকে মোহাম্মদ রাফি (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পৌরসভাধিন চাঁন্দিশকরা মধ্যমপাড়ার মো: শহীদুল ইসলাম রাজুর বড় ছেলে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল সাড়ে চারটার পর থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের পক্ষ থেকে একইদিন রাত দশটায় চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে একটি নিখোঁজ ডায়েরি (ডায়েরি নং-১২৬৮/২৪) করা হয়। রোববার সকাল ১১টায় পৌরসভাধিন মধ্যম চাঁন্দিশকরায় নিখোঁজ শিশুর বাড়ীর পাশের নোয়া পুকুরের পশ্চিমপাড়ের পাকা ঘাটলার দক্ষিণ পাশে রাফির লাশ ভাসতে দেখেন হাজী রইচের রহমান নামে প্রতিবেশী এক বৃদ্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে আসে পরিবারের লোকজন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে শিশু রাফির মৃত্যুতে তার পিতা-মাতা সহ স্বজনদের গগণবিদারী আত্মচিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। পরিবার সহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পিতা শহীদুল ইসলাম রাজু কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘কারো সাথে আমার কোনো শত্রæতা নেই। আমার ছেলে রাফি নিহত হওয়ার কারণ অনুসন্ধান করে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিকট আকুল আবেদন জানাই।’

পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী জানান, ‘শনিবার বিকালে শিশু রাফি নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিলো। রোববার সকালে বাড়ীর পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘সংবাদ পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।’

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more
ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু!

কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top