আজ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা লাগে কিন্তু তুমি দূর্নীতি করবানা, আরো লাগলে আরো দিমু। আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি সুতরাং আপনাদের সেবা দেয়ার সময় কি আমার পয়সা নেয়ার দরকার আছে ? আজকের দিনেও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লক্ষ টাকা দিয়েছেন। প্রত্যেক দিনই এমন করে টাকা দেয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় দেবীদ্বার পৌর ৪নং ওয়ার্ডের বড়আলমপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী এক উঠান বৈঠকে এসব কথা বলেন কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে ১১দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আবার যদি কখনো নির্বাচন হয়, যদি আল্লাহ তৌফিকে রাখে, যদি দাড়াইতে হয়, তখনো আমি যদি ভালো কাজ করি, আমি যদি জনকল্যাণমূখী কাজ করি তখনো আপনারা আমাকে হেল্প করবেন, করবেন না? আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি সুতরাং আপনাদের সেবা দেয়ার সময় আমার পয়সা নেয়ার দরকার নাই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি, সন্তানের দায়িত্ব এবার আপনাদের হাতে।

এসময় উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়েত ইসলামী কুমিল্লা (উঃ) জেলা সেক্রেটারী মো. সাইফুল ইসলাম শহিদ, খেলাফত মজলিশের এমপি প্রার্থী মাওলানা মো. মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফতে মজলিশের প্রার্থী মাওলানা মোফাজ্জল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মোহাদ্দেছ মো. জামসেদ হোনের হাবিবি প্রমূখ। এ সময় জামাত, এনসিপি ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আব্দুল্লাহ।

পাঁচ বছর একবার, পরেরবার ভোট দিবেন কিনা এটার আশা করিওনা। আপনি আমাকে ভোট দেওয়ার পরে যদি একটি অন্যায় সুবিধার জন্য...

Read more
আপিল খারিজ;নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে...

Read more
ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে-আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তা হলে ক্ষমতায় আসার এক...

Read more
‘শিক্ষাই হোক কন্যার শক্তি- দেবীদ্বারে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের দৃঢ় অঙ্গীকার।

বাল্যবিয়ে, যৌতুক ও মাদক,- এই তিনটি সামাজিক ব্যাধি থেকে মুক্ত সমাজ গড়তে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top