আজ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘন কুয়াশায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কভার্ডভ্যান কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার দেবীদ্বারে কভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ নজরুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
রোবাবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮ টায় ঘন কুয়াশা থাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার সামনে এ দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল চালক নজরুল ইসলাম (৫৫) দেবীদ্বার উপজেলার শিবনগর গ্রামের মৃত জহিরুল ইসলাম (ঝাড়ু ড্রাইভার) এর বড় ছেলে। তিনি পেশায় রড- সিমেন্ট ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রচন্ড কুয়াশাচ্ছন্ন থাকায় দেবীদ্বার পৌর এলাকার বারেরা মহিলা মাদ্রাসার সামনে কুমিল্লাগামী প্রাণ কোম্পানির একটি কভার্ডভ্যান এবং দেবীদ্বারগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ওই দূর্ঘটনায় মোটরসাইকেলটি ধুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হয়।
নিহতের ছোট ভাই মনির আহমেদ জানান, রোববার ভোরে নজরুল ইসলাম দিনমজুর আনতে দেবীদ্বার হাটে যান। সেখানে পছন্দের দিনমজুর না পাওয়ায়, ময়নামতি শ্রমিক হাট থেকে ২ শ্রমিককে বাসে তুলে দিয়ে তাদের দেবীদ্বার থানা গেইটের সামনে অবস্থান করতে বলেন। পরে নজরুল ইসলাম মোটর সাইকেলে ফেরার পথে ওই দূর্ঘটনায় নিহত হন। তিনি পারিবারিক ভাবে ২ মেয়ে ও ২ ছেলে সন্তানের জনক ছিলেন।
এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মঞ্জুর আফসার দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। দূর্ঘটনায় কবলিত কভার্ডভ্যান ও মোটর সাইকেলটি জব্ধ করে আমাদের হেফাজতে রাখা হয়েছে।

আরো পড়ুন

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more
মনে কইরেন না আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ: হাসনাত আব্দুল্লাহ।

পাঁচ বছর একবার, পরেরবার ভোট দিবেন কিনা এটার আশা করিওনা। আপনি আমাকে ভোট দেওয়ার পরে যদি একটি অন্যায় সুবিধার জন্য...

Read more
আপিল খারিজ;নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে...

Read more
ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে-আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তা হলে ক্ষমতায় আসার এক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top