আজ ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রাহকদের ২০ কোটি টাকা আত্মসাৎ করে ব্রিকফিল্ড বিক্রির পায়তারা: ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দেবীদ্বারে গ্রাহকদের প্রায় ২০ কোটি আত্মসাৎ করে ব্রিকফিল্ড বিক্রির পায়তারা করছে ব্রিকফিল্ডের মালিক মনির হোসেন। পাওনা টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী গ্রাহকরা।

রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর ব্রাদার্স ব্রিকফিল্ডের সামনে এবং কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে চরবাকর এলাকায় মনির ব্রিকফিল্ডের সামনে দুই দফায় ওই মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে ব্রাদার্স ব্রিকফিল্ডের ম্যানেজার আবুল খায়ের গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় এবং ব্রিকফিল্ড বিক্রির কথা চলছে বলে জানান। তবে এ টাকা মালিকপক্ষ কিভাবে খরচ করেছেন তিনি তা বলতে পারেননি।

এসময় ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে বলেন, উপজেলার হোসেনপুর, পিরোজপুর, চন্দ্রনগর, চরবাকর, এবং বারুরসহ উপজেলার বিভিন্ন গ্রামের তিন শতাধিক লোকের কাছ থেকে মনির এবং ব্রাদার্স ব্রিকফিল্ডের মালিক মনির হোসেন ও তার ভাই জাকির হোসেন স্বপন ব্রিকফিল্ডের রশিদের মাধ্যমে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে নেয়া প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করে নেয়। গত মে মাসের প্রথম সপ্তাহে ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম ও ৩নং ওয়ার্ডের মেম্বার ইদ্রিস মিয়াসহ ভোক্তোভুগী পাওনাদারদের উপস্থিতিতে ৩০ আগস্টের মধ্যে পাওনা টাকা পরিশোধের কথা দিলেও টাকা পরিশোধ না করে ব্রিকফিল বিক্রির করার পাঁয়তারা করছে। তারা আরো বলেন, আমরা আমাদের জীবনের সর্বস্ব এই ব্রিকফিল্ডগুলোতে জমা রেখেছি আমরা এখন সর্বস্ব হারাতে বসেছি। ব্রিকফিল্ড মালিক মনির হোসেন এই টাকা সড়িয়ে নিয়ে কয়লার কারখানা ও বিভিন্ন যায়গায় সম্পদের পাহাড় গড়েছেন। আমরা আমাদের টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী গ্রাহক গোলাম মোস্তফা বলেন, প্রবাস জীবনের সকল আয়ের ৪০ লক্ষ টাকা এই ইটভাটায় জমা রেখেছি। এই টাকা না পেলে আমি সর্বশান্ত হয়ে যাব। ভোক্তোভুগী রোকেয়া বেগম বলেন, আমার স্বামীর পেনশনের ৬ লক্ষ ৭০হাজার টাকা মনির হোসেনের ইটভাটায় দিয়েছি, তিনি এখন আমাদের টাকা না দিয়ে ইটভাটা বিক্রি করে ফেলছে। আরেক ভোক্তোভুগী মমতাজ বেগম বলেন, জীবনটাকে শেষ করে গরু পালন করি, গরু বিক্রির ৫ লক্ষ টাকা আমি মনির ইটভাটায় স্বপন মিয়ার কাছে জমা রেখেছি। এই টাকা না পেলে আমাদের স্বর্বশান্ত হয়ে পথে বসতে হবে।

এছাড়াও ব্রিকফিল্ডে টাকা রাখার রশিদ হাতে নিয়ে মানববন্ধনে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, ভুক্তভোগী ইদ্রিস মেম্বার, ফারুক হোসেন, মোস্তফা মিয়া, শহিদুল্লাহ, বজলু মেম্বার, ইসমাইল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে ভোক্তুভোগীরা পাওনা টাকা পরিশোধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার নিকট একটি স্বারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানান।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top