আজ ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে কমিউনিস্ট পার্টির মিছিল ও সমাবেশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিশেষ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে কুমিল্লার দেবীদ্বারে কমিউনিস্ট পার্টির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিউমার্কেটে স্বাধীনতা স্তম্ভের পাদদেশে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টির দাবিগুলোর মধ্যে বিশেষ ট্রাইবুনালে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবি ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু। সংস্কারের রুপরেখা ও নির্বাচন ব্যবস্থার রোডম্যাপ ঘোষণা করে ব্যবস্থার আমূল সংস্কার। মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং মাজারসহ বিভিন্ন স্থাপনার উপর আঘাত-ভাঙচুরের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা আদিবাসীদের উপর হামলা ও মব জাস্টিস বন্ধের দাবি জানায়, তাছাড়া সম্প্রতি ঢাবি, রাবি ও জাবিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দেওয়া,  জনকল্যাণমুখী সংস্কার, মানুষের জান মালের নিরাপত্তা প্রদানেরও দাবি জানান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবীদ্বার উপজেলার আয়োজনে সমাবেশ ও মিছিলে উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সদর শাখার সম্পাদক এবিএম আতিকুর রহমান বাশারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশ কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিপিবি কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিকাশ দেব। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড খলিলুর রহমান বাংগালী, কমরেড সুধাংশু কুমার নন্দী, উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র শীল প্রমুখ।

সমাবেশে সংহতি জানিয়ে যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সামনে এসে কর্মসূচি শেষে হয়। এ সময় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দেবীদ্বারের বন্যা দুর্গত এলাকার লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরো পড়ুন

অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই।

ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের দু’বারের সংসদ সদস্য আমেনা আহমেদ(৯০) আর নেই। তিনি শনিবার...

Read more
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে মুচড়ে নিহত-১;আহত ৩।

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলে এক সিএনজি আরোহী নিহত ও চালকসহ আরো ৩ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে। নিহত...

Read more
দেবীদ্বারে নাগরিক ভোগান্তি নিরসনে ডালকরপাড় গ্রামকে এলাহাবাদ ইউপি থেকে জাফরগঞ্জ ইউপিতে স্থানান্তরের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের ‘ডালকরপাড়া’ (হাতিমারা) গ্রামকে ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নের সাথে সংযুক্ত করার দাবীতে ওই গ্রামের...

Read more
শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top