আজ ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে-আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তা হলে ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।

যখন আমি দায়িত্বে ছিলাম, আমাদের বঞ্চিত কুমিল্লার উন্নয়নের জন্য আমি কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সকল প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু মাত্র একটি ‘ঘোষনা’ অপেক্ষা মাত্র। কোন রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা ছাড়া আর কোন উপায় বাকি নাই।

গনভোটের পক্ষে পদযাত্রায় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে নিউমার্কেট ‘জুলাই শহীদ সাব্বির চত্তরে’ আয়োজিত এক পথসভায় সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা কুমিল্লাকে নিয়ে তার বিশেষ ধরনের কস্ট ছিল। সেই কস্ট থেকে কুমিল্লার উন্নয়নে নতুন ধরনের প্রস্তাবতো দূরের কথা, যে প্রকল্পগুলো চালু ছিল, তা বন্ধ করে দিয়েছিল। কুমিল্লার যেখানে পাকা রাস্তা ছিল, কাজ না হতে হতে তা মাটির রাস্তায় পরিনত হয়েছে।

আমরা গত ১৭ বছরের নিপিড়ন দেখেছি, আমরা দেখেছি গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজী, টেন্ডারবাজী, দুর্নীতিসহ যতধরনের অন্যায়, অনাচার আছে শেখ হাসিনার পক্ষ থেকে আমরা সেগুলো পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা স্বত্বেও একটি দলের কাছ থেকে গত ১৭ মাসে আবার নিপিড়নের শিকার হয়েছে। সেখান থেকে দেশের মানুষ অভিজ্ঞতা নিয়েছে। সুতরাং সেই অভিজ্ঞতায় আমরা ভোটাধিকার প্রয়োগে সিদ্ধান্ত গ্রহনের জন্য যথেষ্ঠ হওয়া উচিত। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি গনভোটে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।

পদযাত্রায় প্রধান অতিথি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মনিরা শারমিন, কুমিল্লা- ৩ আসন (মুরাদনগর)’র জামায়েতের প্রার্থী ইউছুফ হাকিম সোহেল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহবায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা (উঃ) জেলা জামায়েতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমূখ।

পথসভা চলাকালে সেনা, র‍্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল দেবীদ্বার নিউমার্কেট এলাকার পদযাত্রা মঞ্চ।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top