আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১৪ প্রার্থীর মনোনয়ন বাছাইয়ে বৈধ ৭, স্থগিত ৬ ও বাতিল ১।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠান রবিবার (৩ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১৪ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৬ জনের স্থগিত ও ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু: মুশফিকুর রহমান।
মনোনয়ন বৈধতা পেয়েছে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক দুই বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র পদে সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, তৃনমূল বিএনপি মনোনীত (সোনালী আঁশ প্রতীক) প্রার্থী এডভোকেট মোঃ মাহবুবুল আলম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম প্রতীক) প্রার্থী মো. ইকরাম হোসেন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত (চেয়ার প্রতীক) প্রার্থী শিমুল হোসেন, ইসলামী ঐক্যজোট মনোনীত (মিনার প্রতীক) প্রার্থী রফিকুল্লাহ সাদী, বাংলাদেশ কল্যাণ পার্টির (হাত ঘড়ি প্রতীক) প্রার্থী নাছির আল মামুন।
স্থগিত রাখা হয়েছে, জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক)প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা সভাপতি মোহাম্মদ ইউসুফ আসগর, কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত (গামছা প্রতীক) প্রার্থী সাদিয়া সাবা, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর (টেলিভিশন প্রতীক) প্রার্থী সাহেরা বেগম, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা প্রতীক) মো. আজহারুল করিম মূন্সী, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত (একতারা প্রতীক) প্রার্থী মোহাম্মদ শফিউল বাদশা, গনফ্রন্টের (মাছ প্রতীক) প্রার্থী মো. আলাউদ্দিন।
তাছাড়া আয়কর রিটার্নের সার্টিফাইড কপি ও ১% ভোটারের তালিকায় সিরিয়াল ঠিক না থাকায় আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক’র সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকারের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে যাদের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে তাদের আগামীকাল ৪ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে আয়কর রিটার্নের সার্টিফাইড কপি জমা দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

আরো পড়ুন

শহীদ মিনারে দেবীদ্বার উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা...

Read more
নাগরিক হিসেবে সকলের জন্য সমান সেবা অব্যাহত রাখবো-এমপি হাসনাত আব্দুল্লাহ।

আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি- সাংস্কৃতিক সম্প্রীতি- অর্থনৈতিক সম্প্রীতি এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র আমার...

Read more
সংসদে শপথ শেষে জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

Read more
লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ; ১১৬ কেন্দ্রের ১১৫টিতে প্রথম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪...

Read more
চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করে টাকা দেয়: হাসনাত আব্দুল্লাহ।

চাঁদাবাজি করে টাকা আনতে হয়না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়। মানুষ বলেন, বাবারে টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top