আজ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে মনোনয়নপত্র জমা দিলেন সুবিদ আলী ভূঁইয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকাল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপিকে সমর্থন জানিয়ে তার পক্ষে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া,তিতাস উপজেলা আওয়ামীলীগ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বীর মোঃ শওকত আলী,সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া,দাউদকান্দি ও তিতাস উপজেলা থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী,পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি-তিতাস উপজেলার ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পত্রটি জমা দেন তিনি। জমা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন ও বৃহত্তম দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় কার্যক্রম পরিচালনা করা হয়। আওয়ামী লীগ সরকার যখনই রাষ্ট্রক্ষমতা এসেছে তখনই জনগণের কল্যাণে কাজ করে গেছে। যা অন্য কোনো দলীয় সরকারের দেখা যায়নি। শেখ হাসিনার নেতৃত্বে সরকার আবারো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে বলে জানান তিনি। নবগঠিত কুমিল্লা-১ আসনের দাউদকান্দি ও তিতাস উপজেলার জণগণকে উদ্দেশ্য করে তিনি বলেন,আমি বাংলাদেশ আওয়ামী লীগের চতুর্থবারের মতো মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবো। সকলে শেখ হাসিনার উপর আস্থা রাখুন।

শেখ হাসিনা আমাকে তিনবার সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন। ইনশাআল্লাহ এবছর ও শেখ হাসিনা আমাকে চতুর্থবারের মতো মনোনীত করবেন। বক্তব্য শেষে তিনি দাউদকান্দি তিতাসের জনগণের কাছে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চান। এসময় তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,দাউদকান্দি পৌরসভা প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব,ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী,গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান নোমান মিয়া সরকার, বিটেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া,মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান দুলাল আহমেদ,মালীগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমেদ,দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুন্নবী,কলাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহীম সরকার, মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, সাতানী ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক সরকার,জগতপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান,নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান খোকাসহ কুমিল্লা-১ আসনের দুই উপজেলার শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে-ড.মোশাররফ হোসেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন...

Read more
ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা-ড. মারুফ হোসেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,সারাদেশে ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল আজ দিশেহারা।ধানের শীষের দল...

Read more
বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না- ডা.শফিকুর রহমান।

বাংলাদেশে পঁচা রাজনীতির বন্দোবস্ত আর চলতে দিব না। পঁচা রাজনীতিকে লালকার্ড দেখাতে হবে। বৈষম্যমুক্ত, শান্তির বাংলাদেশ গড়তে চাই, সমগ্র বাংলাদেশ...

Read more
বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে দাউদকান্দির জনসভায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।দল করে না যাই করেন কাউকে ছাড় দেওয়া হবে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top