আজ ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিসিএন বিশ্ববিদ্যালয়ে জমকালো সমাবর্তন সম্পন্ন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার কোটবাড়ির লালমাই পাহাড়ের পাদদেশে নিজস্ব ও নান্দনিক ক্যাম্পাসে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অত্যন্ত জমকালো আয়োজনের মাধ্যমে ০৫ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: সাহাবুদ্দিনের পক্ষে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রিপাবলিক অব মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা রাশিদ আহমেদ, ভারতের ত্রিপুরা রাজ্যের এডভোকেট জেনারেল শ্রী সিদ্ধার্থ শংকর দে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মইন, বাংলাদেশ অ্যাক্রেডিটিশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলাউদ্দিন। মঞ্চে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মো: শাহ জাহান, লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি কর্তৃক চ্যান্সেলর অ্যাওয়ার্ড, বিওটি চেয়ারম্যানস অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ থেকে স্নাতকে ৩১১জন, লিবারেল আর্টস অনুষদের স্নাতক ১২২জন এবং স্নাতকোত্তর ১০ জন, ব্যবসায় প্রশাসন অনুষদের স্নাতক ৭৩ এবং স্নাতকোত্তর ২২জন, বিজ্ঞান অনুষদের স্নাতক ০৮জন সহ সর্বমোট ৫৪৬জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ করেছেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দেশ ও দেশের বাহিরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, কুমিল্লার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিকেলে সাংস্কৃতিক পরিবেশনা করেন দেশের অন্যতম ব্যান্ড কুঁড়েঘর দলের শিল্পীরা।

আরো পড়ুন

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more
মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী!

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, নকলের ডেট অব বার্থ ১৯৭২ সাল। ২০০১-২০০৬ সালে নকল বন্ধ করেছিলাম। এবার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top