কুমিল্লার শ্রেষ্ঠ ওসি হলেন কোতোয়ালির ওসি মো. ফিরোজ হোসেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কিশোরগ্যাংয়ের সদস্যদের আটক,মাদক,চোরাচালান,হত্যা মামলার আসামী আটক এবং শিশু ধর্ষনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অবদান রাখা জন্য কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি’র সম্মাননা পেয়েছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক কল্যাণ সভায় মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায়  তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম বার। সম্মামনা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । এসময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য ইউনিটের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

কোতওয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, চলিত বছরের অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও ওয়ারেন্ট তামিল, মাদক বকারবাীি, ছিনতাইকারী, হারানো মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নির্মূলে বিশেষ অবদান রাখে কোতয়ালী মডেল থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার কোতওয়ালীর ওসি ফিরোজ হোসেন এ সম্মাননা পদক অর্জন করেন।

জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি মো. ফিরোজ হোসেন বলেন, এই সম্মাননা আমাদের কোতয়ালী মডেল থানার সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। আমরা সবসময় জনগণের সেবা এবং অপরাধ দমনে সচেষ্ট থাকি। এই পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে আমাদের দায়িত্ব আরও বেশি দায়িত্বশীলতার সাথে পালন করতে।

আরো পড়ুন

দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবীদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও...

Read more
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার।

কুমিল্লার দেবিদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র নিজের বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক শিক্ষক...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top